সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

যাত্রী না থাকার অজুহাতে বরিশাল – ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।

ঢাকা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না বলে সাংবা‌দিক‌দের জানিয়েছেন কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস।
তিনি জানান, শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাবো না। একইভাবে ঢাকা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসবে না।
সরেজমিনে বরিশাল নৌ-বন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে ‘পারাবাত-১৮’, ‘মানামী’, ‘সুরভী-৯’, ‘শুভরাজ’ ও ‘প্রিন্স আওলাদ-১০’ রয়েছে। প্রতিটি লঞ্চের প্রবেশ পথ বন্ধ।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, বিকেল পর্যন্ত কোনো লঞ্চের কাউন্টার খুলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেওয়া হয়নি। লঞ্চ কেন যাবে না, কোনো মালিক তাদের জানায়নি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কোনো মালিক আমাদের জানায়নি লঞ্চ চলবে না। কিন্তু শুনতে পেয়েছি আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। ঢাকায় খবর নিয়েছি। সেখান থেকেও বরিশালের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রী না থাকার অজুহাতে বরিশাল – ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২