সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মিছিল শেষে ছাত্রলীগ-যুবলীগের হামলা: ছাত্রদল নেতা অনিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শেষে মিছিলকারীদের ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সহ সভাপতি অনিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান।

এর আগে, রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মশাল মিছিল করে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, রূপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছিল। মিছিলের প্রায় শেষ পর্যায়ে হঠাৎ লাঠিসোটা, রামদা ও রড নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এ সময় মোট ছয়জন আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা অনিককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অনিক। নাহিদ হাসান জানান, তার অপরাধ সে প্রতিবাদ জানিয়েছে। এই অপরাধে তাকে প্রকাশ্যে হত্যা করা হলো।

এদিকে হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিছিল শেষে ছাত্রলীগ-যুবলীগের হামলা: ছাত্রদল নেতা অনিক নিহত

আপডেট সময় : ০৫:১৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২