সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় একই আদালত ধামরাইয়ের কাঁচারাজাপুর এলাকার শাহাদাৎ হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর আসামি বাবলীর জামিন আবেদনের শুনানির দিন রোববার ঠিক করেছেন আদালত।

এদিকে মামলাটিতে গ্রেপ্তার টাঙ্গাইলের নাগরপুর থানা এলাকার আরিফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম আসামি আরিফুলের জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম তিন আসামিকে আজ আদালতে হাজির করেন।

এদের মধ্যে আরিফুল ইসলামের জবানবন্দি রেকর্ড, শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন এবং বাবলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গত বুধবার মানিকগঞ্জের দৌলতপুর থানা এলাকার রাজু আহমেদ এবং বরিশালের মুলাদী থানার গলইভাঙা হাবুল সরদারকে (৩৮) এ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত বুধবার ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়।পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলা সম্পর্কে পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলা করেন। মামলাগুলোর তদন্তে নেমে ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেত্রী বাবলীর সম্পৃক্ততা পায় পুলিশ।

গরু চুরি যাওয়ার পর তা বাবলী আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো।

এমন তথ্য নিশ্চিত হওয়ার পর বুধবার ভোরে সাভারে অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করা হয়।

বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী কারাগারে

আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২