সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে ধর্ষণের ঘটনা দুই লাখ টাকায় সমঝোতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের মুলাদীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনা দুই লাখ টাকায় সমঝোতা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের জাগরনী বাজার এলাকায় সালিশ বৈঠকে এ সমঝোতা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে বাটামারা ইউনিয়নের আনন্দবাজার স্লুইসগেট এলাকায় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন।

উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের আলমগীর সরদারের ছেলে রাহাত সরদার ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওই গৃহবধূর।

সালিশের সমন্বয়কারী স্থানীয় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ষণের সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূ ও অভিযুক্ত দুপক্ষই গরিব।

গৃহবধূর স্বামী-সন্তান রয়েছে। তারা মামলা কিংবা আদালতের দ্বারস্থ হতে চান না। তাই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রাহাত সরদার জানান, গৃহবধূর পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে। এজন্য গৃহবধূর পরিবার ও অন্যান্য খরচ বাবদ প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে তার।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, গত সোমবার সন্ধ্যায় গৃহবধূ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগ করেছেন।

মঙ্গলবার তাকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছিল। থানা থেকে যাওয়ার পর গৃহবধূ আত্মগোপন করেছেন। তবে সালিশ বৈঠকে ধর্ষণের ঘটনা সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ধর্ষণের ঘটনা দুই লাখ টাকায় সমঝোতা

আপডেট সময় : ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২