ডিমলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
- আপডেট সময় : ০৪:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধি
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (২৯ অক্টোবর) সকালে ডিমলা থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু’র সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা আলী মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশিং ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ফোরামের প্রধান সমন্বয়ক ও ডিমলা থানার ওসি মোঃ লাইছুর রহমান, ওসি তদন্ত বিশ্বদেব রায়, ফোরামের সহ সভাপতি ও ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, সহসভাপতি জহুরুল হক ভুইঁয়া প্রমুখ।
এছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
















