সংবাদ শিরোনাম ::
কালীপুজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে দু’দিন আমদানি-রফতানি বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : কালীপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে দু’দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার থেকে উভয় দেশের সম্মতিতে কার্যক্রম বন্ধ রাখা হয়।
বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন।
তিনি জানান, কালী পূজা উপলক্ষে উভয় দেশের সম্মতিতে বন্দরের কার্যক্রম আজ সোমবার থেকে মঙ্গলবার অর্থাৎ ২৪ ও ২৫ অক্টোবর দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৬ অক্টোবর বুধবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
















