সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার: আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ১০৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক (সিরাজগঞ্জ প্রতিনিধি) :

অপহরনের ৫দিন পর উল্লাপাড়া মডেল থানা পুলিশ ফকির চাঁদ (৩৯) নামের এক অটোভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। শনিবার গভীর রাতে উল্লাপাড়া পৌরসভার শ্রীফলগাঁতী গ্রামের পাশে রেলপথের ঢালের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়

ফকির চাঁদ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের হযরত আলীর ছেলে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জীব রাজবংশী নামের এক ব্যক্তিকে আটক করেছে। সঞ্জীব বেলকুচির উপজেলার বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, গত ১৮ অক্টোবর ভোরে ফকির চাঁদ মাছ কেনার জন্য বেলকুচি থেকে উল্লাপাড়ায় আসছিলেন। এসময় তাকে অপহরণ করা হয়। অপহরনকারীরা তার অটোভ্যানটিও ছিনিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজির পর ফকির চাঁদের পরিবার থেকে ২০ অক্টোবর বেলকুচি থানায় এ ব্যাপারে একটি সাধারন ডায়রী করা হয়। এরপর বেলকুচি থানা পুলিশের অনুরোধে উল্লাপাড়া থানা পুলিশ অপহৃত ফকির চাঁদকে উদ্ধারে অভিযানে নামে। তবে ছিনিয়ে নেওয়া ভ্যানটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সঞ্জীব রাজবংশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার: আটক ১

আপডেট সময় : ০৪:৩৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২