সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ১০ কোটি টাকা’ মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন বরিশাল র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর রূপাতলীতে অবস্থিত র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের আবুল খায়ের মোল্লা (৫৭), একই এলাকার মো. টুকু মুন্সি (৩৫) এবং পাবনার আমিনপুরের রামনারায়ণপুর এলাকার রমজান মোল্লা (২৮)।

র‌্যাব জানায়, বরিশাল র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে জানতে পারেন, কয়েকজন ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামে আবুল খায়ের মোল্লার বাড়িতে চোরাচালানের উদ্দেশ্যে মূল্যবান পাথরের একটি মূর্তি বিক্রির জন্য অবস্থান করছেন।

পরে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার (২০ অক্টোবর) আবুল খায়ের মোল্লার বাড়িতে অভিযান চালায়। সেখানে অনেক পুরোনো পাথরের একটি মূর্তি পাওয়া যায়। পরে মূর্তিটি জব্দ ও আবুল খায়ের মোল্লা, টুকু মুন্সি ও রমজান মোল্লাকে আটক করা হয়।

আটক তিনজন জিজ্ঞাসাবাদে জানান, তারা চোরাচালান এবং বিক্রির উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ছয় মাস তাদের কাছে রখেছেন।

মূর্তিটির মূল অংশের উচ্চতা ২৬ ফুট ৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি। ওজন ৩২ কেজি। পরে মূর্তিটি স্থানীয় একজন স্বর্ণকারকে দেখানো হলে এটি কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তি বলে তিনি নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, মূর্তিটি আনুমানিক ৭০০ থেকে এক হাজার বছর আগে তৈরি করা। এর আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ১০ কোটি টাকা’ মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট সময় : ০৬:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২