সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে বিএনপির শ্রমিকদলের প্রস্তুতি সভায় দু পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জেলা শ্রমিক দলের দুজন।১৯ অক্টোবর বুধবার সকালে নগরের সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল সরদার ও জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক বাচ্চু মিয়া।
সভায় উপস্থিত শ্রমিক দলের কয়েকজন নেতা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সভাস্থলে আসেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল সরদার। এ সময় দলীয় কার্যালয়ের নিচতলায় তাঁর ওপর হামলা চালান মহানগর শ্রমিক দলের নেতা মো. রিয়াজসহ তাঁর সহযোগীরা। কামাল সরদারকে মারধর করা হয়েছে। এতে তাঁর গায়ের জামাও ছিঁড়ে গেছে। কামালের সঙ্গে থাকা জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক বাচ্চু মিয়াকেও মারধর করা হয়। পরে সভাস্থল থেকে নেতারা এসে ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত করা হয়।
এ বিষয়ে কামাল সরদার বলেন, ‘মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদের ইন্ধনে এই হামলা হয়েছে। হামলাকারীরা আমার জামা ছিঁড়ে ফেলে এবং সভায় ঢুকতে বাধা দেয়। এ সময় ধস্তাধস্তিতে আমার ঠোঁট ফেটে জখম হয়। অপর শ্রমিক দল নেতা বাচ্চু মিয়ার ওপরও হামলা চালিয়ে তাকেও আহত করা হয়েছে। আমরা দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’
সভায় আমন্ত্রণ না পেয়ে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদসহ অন্যরা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। এ বিষয়ে ফয়েজ আহমেদবলেন, ‘আমি জানি না ওখানে কারা, কী উদ্দেশ্যে সভা আহ্বান করেছে। আমাকে দাওয়াত দেওয়া হয়নি। সে জন্য আমি যাইনি। আমি যেখানে যাইনি, সেখানে মারধরের বিষয়টি আমার জানা নেই।’
শ্রমিক দল সূত্রে জানা যায়, সভায় বরিশাল বিভাগের ছয় জেলার শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতারা অংশ নেন। আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার জন্য এই সভা আহ্বান করে বরিশাল জেলা শ্রমিক দল। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এ এম জি ফারুক। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি মজিবর রহমান।
মজিবর রহমান বলেন, ‘সভায় একটু ঝামেলা হয়েছিল। পরে আমরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেছি। তবে এটা অনাকাঙিক্ষত ঘটনা।’
এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে ১৫ অক্টোবর আয়োজিত হিজলা উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক কর্মিসভা দুই পক্ষের হাতাহাতিতে পণ্ড হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিএনপির শ্রমিকদলের প্রস্তুতি সভায় দু পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ২ জন

আপডেট সময় : ১১:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২