সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। ”কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে উপজেলা চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদনি শেষে চত্তরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, বীর প্রতিক রত্তন আলী শরীফ, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস ছালাম প্রমুখ।
















