সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হত্যা মামলার তদন্ত করতে এসে ভুয়া ওসি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ওসি পরিচয়ে একটি হত্যা মামলার তদন্ত করতে আসা এক প্রতারককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার আনসার আলী ওরফে জাহাঙ্গীর (৪৫) সদর উপজেলার কুঠারাকান্দা ছনকান্দা গ্রামের উমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর বিকেলে ঝিনাইগাতীগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ইমান আলী ওরফে ফেকাসু নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে মামলাটি ওই থানার এসআই ফরিদ আহমেদ তদন্ত করছেন।
এদিকে গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি (তদন্ত) পরিচয় দিয়ে আনসার আলী ওই এলাকায় আসেন। এসময় তিনি দাবি করেন, সিআইডি থেকে তাকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি একাই মামলাটি তদন্ত করবেন। পরে তিনি মামলার বাদীকে ঘটনাটি গোপন রাখার জন্য এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ওই এলাকায় যান। এসময় তিনি আনসার আলীকে ইজিবাইকে ঘুরতে দেখেন। এক পর্যায়ে সব জানতে পেরে তিনি আনসার আলীকে চ্যালেঞ্জ করেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। আদালতের মাধ্যমে ভুয়া ওসি আনসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যা মামলার তদন্ত করতে এসে ভুয়া ওসি আটক

আপডেট সময় : ০৫:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২