সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তামাক নিয়ন্ত্রণে কার্যক্রম বাস্তবায়নে পদ্ধতি সমূহ সক্রিয় করার লক্ষ্যে নলছিটিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিপ্রতিনিধি: স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা এর প্রাতিষ্ঠানিকী করন পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের জন্য পদ্ধতি সমূহ সক্রিয় করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সিস্টেম ডেভেলপমেন্ট সংক্রান্ত কর্মশালা নলছিটি পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির যৌথ আয়োজনে অদ্য বুধবার ( ১২ অক্টোবর -২২) সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ রাছেল ডালি ও নলছিটি উপজেলা মুক্তি যোদ্ধা কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার নলছিটি পৌরসবার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী। উন্মুক্ত আলোচনায় অংশ নেন নলছিটি সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃফিরোজ আলম, সুজন – সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার,পৌর কাউন্সিলর মোঃরেজাউল চৌধুরী ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যনিটারী ইন্সপেক্টর সৈয়দা মাহফুজা বেগম প্রমূখ্। সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪০সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং জনস্বাস্থ্য রক্ষায় প্রতিটি স্কুল, কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সামনে তামাক বিক্রয় করা নিষিদ্ধ করতে হবে।বিড়ি সিগারেট, গুল, জর্দা,সাদাপাতা এগুলো বর্জন করতে হবে।লাইসেন্স ছাড়া কোন তামাক বিক্রয় করা যাবে না। প্রতিটি দোকানে তামাক বিক্রয়ের লাইসেন্স থাকতে হবে বাধ্যতা মূলক। নলছিটি পৌরসভার মেয়র এধরণের উদ্যোগ নিলেই তামাক নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাককে জিরোট্রলায়েন্সে আনার জন্য সরকারের পাশাপাশি তার প্রতিষ্ঠানও একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামাক নিয়ন্ত্রণে কার্যক্রম বাস্তবায়নে পদ্ধতি সমূহ সক্রিয় করার লক্ষ্যে নলছিটিতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২