সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

পিরোজপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজী ও বর-কনের বাবাকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অভিযোগে কাজীসহ বর-কনের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ অক্টোবর) পৃথক স্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কাজী হাবিবুর রহমান ওই চিরাপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী। তিনি সুবিদপুর গ্রামের মৃত হাফেজ তানজের আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার পারসাতুরিয়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর (১৪) বিয়ে ঠিক হয়।

ওই বিয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই দিন উপজেলা পারসাতুরিয়া গ্রামের রমিজ সিকদারের ছেলে সৌদি প্রবাসী সজিব সিকাদারের সঙ্গে সুবিদপুর গ্রামের স্কুলছাত্রীর (১৩) বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়।

এ সময় বর ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিয়েতে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে পৃথকভাবে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. খালেদা খাতুন রেখা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিয়ে বন্ধ করে তাদের জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজী ও বর-কনের বাবাকে জরিমানা

আপডেট সময় : ০৯:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২