সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইলিশ বহন করায় বাবুগঞ্জে দুই যাত্রীকে দশ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি: নিষেধাজ্ঞার সময়ে ইলিশ বহন করার অপরাধে বরিশাল বিমান বন্দরের দুই যাত্রীকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা’র পরিচালিত মোবাইল কোর্টে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বরিশাল বিমান বন্দর কর্তৃপক্ষ শুক্রবার তাদের আটক করে বলে জানিয়েছেন জেলার মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। মোবাইল কোর্টে অর্থ দন্ডে দন্ডিতরা হলেন- আলমগীর ও মানষ।

তবে এব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমান বন্দরে আসেন আলমগীর ও মানষ। এ সময় তাদের সঙ্গে থাকা ককশিটের কার্টন স্ক্যান করার সময় আটটি ইলিশ মাছ পাওয়া যায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুইজনকে বরিশাল এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা’র ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইলিশ বহন করায় বাবুগঞ্জে দুই যাত্রীকে দশ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২