সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পঙ্গু দম্পতি গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাদারকাঠি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী সৈয়দ তাহের আলী (৫৫) ও তার স্ত্রী জয়নব বিবিকে (৪৫) বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সৈয়দ তাহের আলী বাদী হয়ে তার ভাতিজা সৈয়দ আনিসুজ্জামান সোহেল (৪০),ভাতিজার স্ত্রী মোসাম্মৎ সুমী (৩৫) ও ভাই সৈয়দ মোহাম্মদ আলীকে (৬০) আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। বানারীপাড়া থানা পুলিশ ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে মাদারকাঠি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আসামী সৈয়দ আনিসুজ্জাম সোহেলকে গ্রেফতার করে বরিশালে জেলহাজতে পাঠিয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী আহত সৈয়দ তাহের আলী অভিযোগ করেন অপর দুই আসামী সোহেলের স্ত্রী মোসাম্মৎ সুমী ও সৈয়দ মোহাম্মদ আলী জামিনে বের হয়ে প্রকৃত ঘটনা আড়াল করে মামলার মোটিভ ভিন্ন খাতে প্রবাহিত ও আসামী সৈয়দ আনিসুজ্জামান সোহেলকে জামিনে মুক্ত করতে নানা অপতৎপরতা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। মামলা করার পর থেকে তিনি ও তার পরিবার আবারও হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান। মামলা সূত্রে জানা গেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে বন বিভাগের সাবেক কর্মচারী সৈয়দ তাহের আলীর বসত ঘরের সামনে গিয়ে ভাতিজা সৈয়দ আনিসুজ্জামান সোহেলসহ অপর আসামীরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ করায় তারা সৈয়দ তাহের আলীর ওপর লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধরক পিটিয়ে তাকে আহত করে। এসময় স্বামীকে রক্ষা করতে গেলে তার স্ত্রী জয়নব বিবিকেও পিটিয়ে আহত করা হয়। এছাড়া তার কানের দুল ছিনিয়ে নেওয়া ও শ্লীলতাহানী করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গত কয়েকদিন চিকিৎসার পরে তারা বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধিন রয়েছেন। এ ব্যপারে সৈয়দ তাহের আলী বাদী হয়ে গত ১ অক্টোবর শনিবার বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য,গত কয়েক বছর পূর্বে ভোলায় এক সড়ক দূর্ঘটনায় সৈয়দ তাহের আলী ও তার স্ত্রী গুরুতর আহত হন। সেই থেকে ক্রেস ভর করে সৈয়দ তাহের আলী চলাফেরা করেন। সড়ক দূর্ঘটনায় পঙ্গু এ দম্পতির ওপর হামলার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সৈয়দ আনিসুজ্জামান সোহেলের মাদারকাঠি গ্রামের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন এ ঘটনায় ইতোমধ্যে মামলা নিয়ে একজন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পঙ্গু দম্পতি গুরুতর আহত

আপডেট সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২