সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের অচলাবস্থা ১৭টি ল্যাপটপ নষ্ট হওয়ার পথে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৪১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক সিরাজগঞ্জ
শিক্ষক সংকটে শেখ রাসেল ডিজিটাল ল্যাব অচলাবস্থা দেখা দিয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে । সংশ্লিষ্ট শিক্ষক ও অপারেটর না থাকায় ব্যবহার না হওয়ায় ১৭টি ল্যাপটপ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বিদ্যালয় সুত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২১-২০২২ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। সেখানে বিদ্যালয়টির প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থীকে কম্পিউটার ব্যবহারে এগিয়ে নিতে দেওয়া হয় ১৭টি ল্যাপটপ। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক ও অপারেটর না থাকায় চালু করা যাচ্ছে না শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছারোয়ার হোসেন জানান, বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকলেও আইসিটি শিক্ষক ও কম্পিউটার ল্যাব অপারেটর নেই। এ দুটি পদের মধ্যে আইসিটি শিক্ষক নিয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু পরিবেশ প্রতিকূলে থাকায় আমরা নিয়োগ সম্পন্ন করতে পারি নাই। বর্তমানে ম্যানেজিং কমিটি নেই, ম্যানেজিং কমিটি গঠন করে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দিলে তখন শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরোপুরি সচল হবে।

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মন্ডল জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। ল্যাবের সৌন্দর্য্য বর্ধনের জন্য প্রকল্প থেকে ভ্যাট বাদে ৫৩ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু ল্যাবের সৌন্দর্য্য বর্ধনের জন্য খরচ হয় আড়াই লক্ষাধিক টাকা। প্রকল্প থেকে পাওয়া টাকা বাদ দিলে দুই লক্ষাধিক টাকা এখনও দোকানে বাকি রয়েছে। যেহেতু আমি এখন সভাপতি নেই তবুও সেই ঋণ আমাকেই পরিশোধ করতে হবে। চলতি বছরের গত ২৪ জুলাই শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের পরীক্ষার দিন ধার্য্য করা হয়। কিন্তু পরীক্ষার দিন একটি কুচক্রী মহল অন্যায় ভাবে নিয়োগ বাতিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তার হস্তক্ষেপে নিয়োগ স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এর কিছুদিন পর আমার মেয়াদ শেষ হবার কারণে নিয়োগ সম্পন্ন করতে পারি নাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী জানান, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি থেকে আইসিটি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখানে যোগদান করেননি। পরে আবারও একই পদে শিক্ষদের চাহিদা চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বিদ্যালয়টিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের পরীক্ষা নেওয়ার দিন স্থানীয়রা বিশৃঙ্খলা করলে নিয়োগ স্থগিত করা হয়। যেহেতু ওই বিদ্যালয়ে এখন ম্যানেজিং কমিটি নেই, দ্রুততম সময়ের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন করে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের অচলাবস্থা ১৭টি ল্যাপটপ নষ্ট হওয়ার পথে

আপডেট সময় : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২