সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

দুর্নীতিবাজদের আওয়ামী লীগে স্থান নেই: তোফায়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নপূরণে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। তাই যে কয়দিন বেঁচে থাকব, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সফল প্রধানমন্ত্রী উল্লেখ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য জনগণের সমর্থ চান তিনি।

শুক্রবার বিকালে ভোলার বাপ্তা ইউপি পরিষদ স্কুলমাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

ভোলা-বরিশাল ব্রিজের গুরুত্ব তুলে ধরে এই সেতু নির্মাণ এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।

দুর্নীতিবাজদের আওয়ামী লীগে স্থান নেই উল্লেখ করে বর্ষীয়ান এই নেতা বলেন, এ দল বঙ্গবন্ধুর আদর্শের দল। তাই নীতি আদর্শ মেনে সবাইকে দলের জন্য কাজ করতে হবে।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহার উদ্দিন কালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ইউনিয়ন যুবলীগ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতিবাজদের আওয়ামী লীগে স্থান নেই: তোফায়েল

আপডেট সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২