সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডিমলায় তথ্য অধিকার দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এবারের এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮-সেপ্টেম্বর) সকালে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার বিশ্বব্যাপী একটি মানবাধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে তাই উপজেলার প্রতিটি দপ্তরে তথ্য সম্পৃক্ত সিটিজেন সার্টার রাখার আহ্বান জানান তিনি৷

এসময় রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ নাজিমুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় তথ্য অধিকার দিবস পালন

আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২