সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

পদ্মা সেতুতে ৯২ দিনে ২শ কোটি টাকার বেশি টোল আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতু উদ্বোধনের ৩ মাসের মাথায় ২শ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৬ জুন সেতু উদ্বোধনের পর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। এ সময় সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২ টি যানবাহন।

তিনি আরও জানান, প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে জুলাই মাসে। একই মাসে সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। এই সময়ের মধ্যে প্রতিটি যানবাহন থেকে গড়ে ১ হাজার ৩৮৯ টাকা করে টোল আদায় করা হয়েছে।

এক দিনের হিসেবে ১৬ জুন সেতুতে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। আর টাকার অঙ্কে ৮ জুলাই সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয় পদ্মা সেতুর দুই প্রান্তে। সেতু চালুর পর জুন মাসের ৫ দিনে ২৩ হাজার ৪২১ গড়ে পদ্মা সেতু পারাপার হয় মটরসাইকেলসহ ১ লাখ ১৭ হাজার ১০৪ টি যানবাহন।

এই মাসে রাজস্ব আদায় হয় ১০ কোটি ১৪ লাখ ১ হাজার টাকা। জুলাই মাসের ৩১ দিনে যানবাহন পারাপার হয় ৫ লাখ ৮৭ হাজার ২০টি। ওই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। আগস্ট মাসের ৩১ দিনে সেতু পারাপার হওয়া ৪ লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন থেকে টোল বাবাদ আদায় হয় ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

সেপ্টেম্বর মাসের ২৬ দিনে পদ্মা সেতু পার হওয়া ৩ লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা। এব্যাপারে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, পদ্মা সেতুতে যানবাহনের চাপ আরও বাড়বে। কারণ শিগগিরই চালু হতে যাচ্ছে কালনা সেতু। পদ্মা সেতুতে অতিরিক্ত যানবাহন পারাপার হলে আগামীতে সেতুর রাজস্ব আয় আরও বাড়বে।

উল্লেখ্য, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে শুরু হয় যান চলাচল। এরপর থেকে নিয়মিত এই সেতুতে যানবাহন চলাচল করছে। সেতু উদ্বোধনের পর বদলে যায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বদলে যেতে থাকে এই অঞ্চলের অর্থনীতির চাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে ৯২ দিনে ২শ কোটি টাকার বেশি টোল আদায়

আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২