সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

দুর্গোৎসব আবহমান বাংলার প্রাণের উৎসব….. এমপি শাহে আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার প্রাণের উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ধর্মান্ধ,মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠি যেন কোন নাশকতামূলক কর্মকান্ড করতে না পারে সেজন্য প্রশাসন, দলীয় নেতা-কর্মী, পুজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সবার সজাগ থাকতে হবে। বৈশি^ক অর্থনৈতিক এ সংকট ও মন্দার মধ্যেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গা পুজা উদযাপনের জন্য প্রতিবছরের ন্যায় শুভেচ্ছা উপহার হিসেবে এবারও অনুদান প্রদান করেছেন। ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানারীপাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ৫৭টি মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী,আনসার ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান,উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সহ-সভাপতি স্বপন মাঝি,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫৭টি দুর্গা মন্দিরে সরকারি অনুদানের ৫০০ কেজি চালের মূল্য ১৭ হাজার ৫০০ টাকা করে এবং সংসদ সদস্য মো. শাহে আলমের ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার টাকা করে মোট সাড়ে ১৯ হাজার টাকা করে বিতরণ করা হয়। এসময় উপজেলার ৫৭ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্গোৎসব আবহমান বাংলার প্রাণের উৎসব….. এমপি শাহে আলম

আপডেট সময় : ১২:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২