সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

আজ শুভ মহালয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। করোনা মহামারির কারণে গত দুই বছর সাত্ত্বিক পূর্জা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল দুর্গাপূজা। তবে এবার উৎসবমুখর পরিবেশে দেশের ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।
দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া। এই দিন থেকে দেবীপক্ষের শুরু। এই দিনেই কৈলাস থেকে পিতৃগৃহে আগমন করেন মা দুর্গা। শ্রীশ্রী চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডিতে আছে দেবীর সৃষ্টির বর্ণনা। পুরাণ মতে, মহালয়ার দিন মহিষাসুর বধের দায়িত্ব নেন দেবী দুর্গা।
মহালয়া উপলক্ষে সারা দেশের মন্দির ও পূজা উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ সকাল ৬টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহালয়ার ঘট স্থাপন, সকাল ৯টায় চণ্ডীপাঠ এবং সকাল ১১টা পর্যন্ত বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ভোর ৬টা থেকে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে সারাদেশের পূজা মন্ডপ ও মঠ মন্দিরে। ধর্মীয় ভক্তিমূলক গান অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরুত্ব বজায় রেখে আগত ভক্ত ও অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা ৫০টি বেশি। সব মণ্ডপেই নিরাপত্তা নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গত বছরের সহিংসতার কথা মাথায় রেখে আইন প্রয়োগকারী সংস্থা অনেক বেশি সক্রিয়।
তার পরও আমরা মনে করি, ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে সুরক্ষা দেওয়া খুব কঠিন। তাই আমরা প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি, যারা রাতেও মণ্ডপ পাহারা দেবে। গত বছর পূজার সময় হামলার কোনো বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ শুভ মহালয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

আপডেট সময় : ০৬:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২