বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- আপডেট সময় : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১০১ বার পড়া হয়েছে

মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের আতাকাঠি গামী রাস্তার মাথায় লক্ষীপাশা বাজারের উত্তর পার্শ্বে বরিশাল টু পটুয়াখালী মহাসড়কের উপর ২৩ সেপ্টেম্বর (শুক্রুবার) দুপুর ১:৩০ মিঃ সময় গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইসাইকেল চালককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাইসাইকেল চালক গুরুতর আহত হয়। বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়।
বরিশাল শেরে-ই বাংলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার (১৬) নিহত হয়। নিহত কাউসার মল্লিক ভরপাশা ইউনিয়নের বটতলা শাশীম মল্লিকের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন। ঘাতক বাসটি ঢাকা মেট্রো-ব ১৪-৩১৮৯ ও চালক মোঃ সাজ্জাদুজ্জামানকে আটক করেছে পুলিশ।


























