সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বাসের ভেতর ঢুকে গেল বৈদ্যুতিক খুঁটি, নিহত ১ আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের গঙ্গাবর্দীতে বাসের ভেতর বৈদ্যুতিক খুঁটি ঢুকে নজরুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নজরুল মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহণের একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখী জেআর পরিবহণকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহণটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তালুকদার পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে আঘাত লাগে।

এতে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনের অংশ দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। এতে বাসে থাকা একজন নিহত হন এবং ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি কংকর কুমার বিশ্বাস বলেন, একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের ভেতর ঢুকে গেল বৈদ্যুতিক খুঁটি, নিহত ১ আহত ১৫

আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২