সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঘোড়াঘাটে এক আদিবাসী মহিলার জমি জবর দখলের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট ( দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে এক আদিবাসী মহিলার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী নাজারিনা মার্ডী ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে ঘোড়াঘাট থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আবিরেরপাড়া গ্রামের নাজারিনা মার্ডীর ছেলে ডেভিড মুর্মু ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে আবিরেরপাড়ার ৭৭৭ দাগের ৩৩ শতক জমিতে ঘরবাড়ি তৈরী করে ইটের সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক ফলজ বাগান লাগিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন।
কিন্তু একই উপজেলার হাটপাড়া হায়দারনগর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে শরিফ উদ্দিন (৪৫) ও শ্যামপুর গ্রামের মৃত ইসমাইল সিংঙ্গাদারের ছেলে খোকা মিয়া (৪০) নিজেদের জমি দাবি করে তারা দীর্ঘদিন থেকে জমি ভোগ দখলে বাধা সৃষ্টি সহ জবর দখলের অপচেষ্টা করে আসছে।
এমতাবস্থায় গত মঙ্গলবার তারা তাদের ভাড়াটিয়া অপরিচিত লোকজন নিয়ে উক্ত জমিতে বাঁশঝাড় কাটা সহ জমি দখল করার জন্য জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করার চেষ্টা করে। এতে নাজারিনা মার্ডী বাধা দিতে গেলে প্রতিপক্ষের আঘাতে গুরুত্বর আহত হন। এসময় তার এক নিকট আত্মীয় ৯৯৯ এ ফোন দিলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে শরিফ ও খোকা মিয়া সহ তার লোকজন পালিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে এক আদিবাসী মহিলার জমি জবর দখলের চেষ্টা

আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২