সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গৌরনদীতে দক্ষিণ অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার লুণ্ঠিত মালামাল ও অস্ত্র গুলি সহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশাল জেলার গৌরনদী থানার কেফায়েতনগর এলাকার ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১০ঃ১০ ঘটিকায় বরিশাল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন পিপিএম এর নেতৃত্বে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন অভিযান পরিচালনা করে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি সেলাই রেঞ্জ এবং একটি প্লায়ার্স উদ্ধার করে। এ অভিযানে গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বিরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা অংশ নেন। অদ্য ২২/৯/২২খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ সুপার বরিশাল জেলা ওয়াহিদুল ইসলাম বিপিএম প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এ সময় তিনি এই অভিযানে অংশগ্রহণ করা টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান এবং সম্পত্তি সংক্রান্ত যেকোনো অপরাধ দমন, উদ্ঘাটন এবং প্রতিরোধে জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখার আশ্বাস ব্যক্ত করেন। উল্লেখ্য যে এ ডাকাতের ঘটনায় সংশ্লিষ্ট ডাকাত সরদার দেলোয়ার হোসেন দিলু সহ ৮ জন ডাকাতকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণালংকার ও টাকা) উদ্ধার করা হয়েছে। বক্তব্যকালে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো সহ যেকোনো অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে দক্ষিণ অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার লুণ্ঠিত মালামাল ও অস্ত্র গুলি সহ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২