রাজাপুরে ডাকাত আটক লুন্ঠিত টাকা উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ২০২১ সালের অক্টোবরের শেষের দিকে রাজাপুর থানাধীন চাড়াখালি গ্রামে অটোচালক আলমগীর হোসেন মোল্লা এর বসত ঘরের দরজা ভাঙ্গিয়া গভীর রাতে অজ্ঞাত নামা ৫/৭ জন ডাকাত ঘরের লোকজনকে জিম্মি করিয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ অনুমান ১,৮৫,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সোহেল সঙ্গীয় অফিসার সহ তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী মোহাম্মদ কামরুল হাওলাদার (৩৫), পিতা মৃত সুলতান হাওলাদার সাং-ভিটাবাড়িয়া, থানা-ভান্ডারিয়া ১৮/০৯/২০২২ রবিবার ভোররাতে পাথরঘাটা থানাধীন কাঁকচিড়া এলাকা থেকে আটক করে রাজাপুর থানা পুলিশ । আসামির কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং ডাকাতি ঘটনায় ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন। আটক ডাকাত কামরুল বিজ্ঞ আদালতে নিজেকে ডাকাতির ঘটনায় জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।


























