ভালুকায় বিএনপির ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে

এস এম সুজন খান, ময়মনসিংহ প্রতিনিধিঃ- রাজধানীর মিরপুরসহ সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি।
১৮ সেপ্টেম্বর রবিবার সকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খালেদুজ্জামান তালুকদার হুমায়ন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য, আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরকার, সাবেক প্রচার সম্পাদক হাতেম খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সিরাজুল ইসলাম ঢালী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উথুরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব আলী কমান্ডার, জেলা জাসাসের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা উলামা দল সভাপতি এসফাকুর রহমান সিদ্দিকি, বিএনপি নেতা ফরহাদুল আলম রতন, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, জেলা সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আঃ রউফ, জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক নাইমুল করিম জান্নাত, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান ইমন, নুর হোসেন সরকার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মোল্লা,তিয়াস মাহমুদ শুভ, এস এম ফিরোজ আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু হানিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানবীর হাসান শান্ত প্রমুখ।
















