সংবাদ শিরোনাম ::
ভোলায় বজ্রপাতে গেল ব্যাংক কর্মকর্তার প্রাণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি ॥ ভোলা তজুমদ্দিনে বজ্রপাতে আবদুর রাজ্জাক নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী রাজ্জাক উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির ওবাদুল কালুর ছেলে। তিনি কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরে রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগান পরিচর্যায় যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে রাজ্জাক আহত হন।
ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
















