সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নগরীতে ফের রোগীর সঙ্গে প্রতারণা: সাউথ ইবনে সিনার মালিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে বরিশালের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাওনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ডাক্তার দেখাতে বরগুনা থেকে বৃহস্পতিবার বরিশালে আসেন বাকপ্রতিবন্ধী আমেনা বেগম। তিনি নগরীর মোখলেছুর রহমান ক্লিনিকে গেলে এক দালালের খপ্পরে পড়েন। তিনি আমেনা বেগমকে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

সেখানে চিকিৎসক আমেনাকে দেখে ১০ হাজার টাকায় ৯টি পরীক্ষা করতে দেন। ২৫ মিনিটের মধ্যে ৯টি টেস্টের রিপোর্ট দেয়া হয়। এতে সন্দেহ হয় আমেনার। বিষয়টি তিনি এক আত্মীয়কে জানান। ওই আত্মীয় তাকে ঘটনাটি প্রতারণা বলে জানান।

পরে আমেনা বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। থানার উপপরিদর্শক মো. রেজাউল বলেন, ‘দুপুরে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মালিক শাওনকে আটক করে থানায় আনা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘এক রোগীর টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগরীতে ফের রোগীর সঙ্গে প্রতারণা: সাউথ ইবনে সিনার মালিক আটক

আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২