সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরগুনার তালতলীতে এক গৃহবধূকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম হানিফ হাওলাদার (৫৫)। তিনি ওই গ্রামের মুজাম্মেল হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, হানিফ হাওলাদার দীর্ঘ চার মাস ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিভিন্ন অজুহাতে গৃহবধূর মোবাইলে কল করে উত্ত্যক্ত করতেন।

রোববার রাতে হানিফ গোপনে ওই গৃহবধূর বাড়িতে ঢুকেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ চিৎকার করলে তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যান। যাওয়ার সময় রাস্তায় এক পথচারীকেও মারধর করেন হানিফ।

এ সময় স্থানীয়রা হানিফকে আটক করলেও পরে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। রাতে মারধরের বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধূ অভিযোগ দেওয়ার কথা বলছেন। এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর

আপডেট সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২