সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস ধর্মঘট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ চালককে মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। এতে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুরের ভান্ডারিয়া, রাজাপুর, কাঁঠালিয়াসহ পাঁচ রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে যাত্রীবাহী বাস আল মদিনা ঝালকাঠির বারইবাড়ি এলাকায় আসলে বাস মালিক সমিতির চেকপোস্টে গাড়িটি থামানো হয়।

এসময় গাড়িচালক হেলালের সাথে মালিক সমিতির চেকপোস্টে বহিরাগত কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গাড়িচালককে মারধর করা হয়। এ ঘটনার পর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাৎক্ষণিক বৈঠক ডেকে বাস ধর্মঘটের ডাক দেন।

শ্রমিক নেবৃন্দের অভিযোগ, বাস মালিক সমিতি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্টে বহিরাগত লোক বসিয়ে গাড়ি চালকদের হয়রানি করে। চালকদের মারধরের ঘটনাও ঘটে প্রায়ই। চালকদের নিরাপত্তার অভাবে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এদিকে বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন জানান, শ্রমিকর সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে। সমস্যা সমাধান হয়ে গেলেই বাস চলাচল শুরু হবে।

সূত্র : কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস ধর্মঘট

আপডেট সময় : ০৮:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২