সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

মা আমি আর কখনো খেলতে যাব না, তাও তুমি মইরা যাইও না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
‘মা আমি আর কখনো খেলতে যাব না, তাও তুমি মইরা যাইও না।’ ছেলের আকুতি না শুনে ফাঁস দিয়ে মারা গেছেন এক মা। এতে অসহায় হয়ে পড়েছে দুই শিশু নাফিস (১১) ও নাবিল (৮)। এর দুই বছর আগে তাদের বাবা বাবু সড়ক দুর্ঘটনায় মারা যান।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাফিসের সামনে রাগ করে মা নাসরিন আক্তার (৩২) ওড়না পেঁচিয়ে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস নেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, ২০২০ সালের দিকে নাসরিনের স্বামী বাবু ঢাকা-শেরপুর সড়কে চলাচলকারী শেরপুর চেম্বার অব কমার্সের বাসে সুপারভাইজারের চাকুরি করতেন। ওই সময় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। সে সময় তারা অন্য মহল্লায় থাকতেন। স্বামী মারা যাওয়ার পর নাসরিন গৃর্দানারায়ণপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নাসরিনের শ্বশুরবাড়ি ঢাকার বিক্রমপুর এবং তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে।

নাসরিনের বড় ছেলে নাফিজ জানায়, আমি বাইরে খেলতে গেলে মা প্রতিদিন বকাবকি করতেন। আজও আমি খেলতে যাই। মা আমাকে বকাবকি করেন। পরে মা আমার সঙ্গে রাগ কইরা ঘরের দরজা বন্ধ করে। আর বলতে থাকে আমি ফাঁসি দিয়ে মইরা যামু। তখন আমি দরজা ধাক্কাইয়ে মার কাছে মাফ চাই। আর কোনো দিন আমি বাইরে যামু না, খেলবার যামু না। তারপরও মা দরজা খুলে নাই। পরে আমি জানালার পাশে যাই। এ সময় দেখি মা তার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝোলার চেষ্টা করতাছে। তহন আমি চিৎকার করলে আশপাশের লোকজন আইসা স্টিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। আমার মা শ্বাস বন্ধ হয়ে ফ্যানের সঙ্গে ঝুইলা মইরা যায়।

পরে স্থানীয় লোকজন শেরপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা আমি আর কখনো খেলতে যাব না, তাও তুমি মইরা যাইও না

আপডেট সময় : ০৫:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২