সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের বান্ধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি দীর্ঘ ১৬ বছর পর এলাকায় আসেন। তাকে স্বাগত জানাতে বিএনপির শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বাইনচটকি এলাকার দিকে যাচ্ছিলেন।

একই রাস্তা দিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাথরঘাটার দিকে যাচ্ছিলেন। পথে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পল্টু জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। হামলায় আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে বিএনপির সাবেক সংসদ সদস্য (বরগুনা-২) সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

আপডেট সময় : ০৪:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২