সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে লঞ্চে চুরি করতে গিয়ে ধরা পরলো হত্যা মামলার পলাতক আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১২ লঞ্চে যাত্রীদের টাকা চুরির সময় রিপন নামে একজনকে আটক করেছে লঞ্চ কর্তৃপক্ষ। পরে জানা যায় তিনি হত্যা মামলার পলাতক আসামি।

শনিবার এমভি পারাবাত-১২ লঞ্চে এ ঘটনা ঘটে। চুরি করার সময় লঞ্চের সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা তাকে শনাক্ত করে।

আটক রিপনের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রাগঞ্জে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা দেখতে পান এক ব্যক্তি যাত্রীদের ব্যাগ হাতিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। এমন সময় লঞ্চের স্টাফরা তাকে আটক করে বরিশাল নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভোর ছয়টার সময় নৌ-পুলিশের সদস্যরা রিপনকে আটক করেন। এসময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন।

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানাত জামান বলেন, লঞ্চে চুরির ঘটনায় রিপন নামের একজনকে থানায় আনা হয়েছে। তার সঙ্গে তার স্ত্রীও আছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি রিপন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলার পলাতক আসামি।

তিনি বলেন, লঞ্চে যাদের টাকা চুরি করেছে তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেবো। নয়তো মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলায় রিপন নামের এক আসামিকে আমরা খুঁজছি। আজ সেই আসামিকে বরিশাল নৌ-পুলিশ একটি চুরির ঘটনায় আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে লঞ্চে চুরি করতে গিয়ে ধরা পরলো হত্যা মামলার পলাতক আসামি

আপডেট সময় : ০৯:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২