সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি, আর বাবা হলেন নায়ক শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে জানিয়েছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১) সকালে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে এনেছেন পরীমণি। জানিয়েছেন নামও। রাজ-পরীর ছেলের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য।
পরীমণি ছেলের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

এর আগে বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণির স্বামী অভিনেতা রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

উল্লেখ্য, গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর প্রেম হয়। তারপর ২০২১ সালের অক্টোবরে রাজকে বিয়ে করেন পরীমণি।

পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। এরপর পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন রাজ-পরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন পরীমণি

আপডেট সময় : ১০:২৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২