সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বাবা-মা না হলে এই অনুভূতি কেউ বুঝবে না: রাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

‘আমার কেমন আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। বাবা-মা না হলে এই অনুভূতি উপলদ্ধি করা সম্ভব নয়।’ পুত্র সন্তানের বাবা হওয়ার পর উচ্ছ্বসিত শরিফুল রাজ কথাগুলো সমকালকে বলেন।

বুধবার সন্ধ্যায় পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি দম্পতি। চলতি মাসের শেষ সপ্তাহে চিকিৎসক পরীর মা হওয়ার সম্ভাব্য তারিখ জানালেও মাসের শুরুর দিকেই রাজ-পরীর ঘর আলো করে এলো সন্তান। রাজধানীর এভার কেয়ার হাসপতালে তারেদ সন্তানের জন্ম হয়।

রাজ বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। পরীমণির পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা করছি। এই সময়টায় প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এলো। সবার দোয়া চাই। ‘

ছেলের নাম কি রাখছেন জানতে চাইলে সদ্য বাবা উত্তরে জানান, মাত্র তো ও এলো একটু রেস্ট নেক। নাম নাম ঠিক করাই আছে। সে নাম আনুষ্ঠানিকভাবেই রাখা হবে।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবা-মা না হলে এই অনুভূতি কেউ বুঝবে না: রাজ

আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২