বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই নারীটি রাস্তায় পরে গেলে বাসটি চাপা দেয়
- আপডেট সময় : ১২:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ ৩৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::রাজধানীর ফার্মগেইট এলাকায় বাস চাপায় সখিনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সখিনা বেগম তার ছেলের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। দুর্ঘটনায় তার ছেলেও আহত হয়েছেন। নিহতের ছেলে শামীম আহমেদ সহকারি উপকৃষি কর্মকর্তা। তিনি খামার বাড়ি চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তারা কারওয়ান বাজার এলাকা থেকে খামারবাড়ির দিকে যাচ্ছিল।
ঘটনাটি বাংলাদেশ সাংবাদিকদের নিশ্চিত করেন তেজগাঁও থানার এএসআই জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, তারা মোটরসাইকেল যোগে এয়ারপোর্ট রোড দিয়ে ফার্মগেইট মোড়ে আসার সময় কদমতলি টু এয়ারপোর্ট রোডে চলাচলকারী ৩ নং বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই নারীটি রাস্তায় পরে গেলে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


























