সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের বাজারে কাঁচা মরিচের কেজি এখন ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। একই সাথে বাজারে বাড়ছে সবজির দাম। বন্দরবাজারসহ নগরীর বড় বড় সবজি বাজারে ৩০০ টাকায় বিক্রি হলেও পাড়ার দোকান ও ছোট ছোট বাজারে ৩৫০ টাকার নিচে মিলছেনা কাঁচামরিচ। অনেকে বাধ্য হয়ে শুকনো মরিচ দিয়েই কাঁচামরিচের চাহিদা পূরণ করছেন। এদিকে বাজারে অন্যান্য সবজির দাম কম থাকায় হাফ ছেড়ে বাচঁছেন খেটেখাওয়া সাধারণ মানুষ।
বুধবার (৩ আগষ্ট) নগরীর বন্দরবাজার ও আম্বরখানা সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজাওে বেগুন কেজি প্রতি জাতভেদে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, মুখী ৪০-৫০ টাকা, চিচিংগা ৪০-৫০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৪০ টাকা, গাজর ১২০-১৩০ টাকা, শসা হাইব্রিড ৪০ টাকা, দেশি শসা ৬০-৮০ টাকা, ঢেঁড়স ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা, পেপে ৪০ টাকা ও টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে চালকুমড়া আকার ভেদে প্রতিপিস ৩০ থেকে ৫০ টাকা, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া লেবুর হালি ২৫ থেকে ৩০ টাকা, গোল আলুর কেজি ৩০ টাকা বিক্রি হচ্ছে।
আম্বরখানার সবজি বিক্রেতা জীবন আহমদ জানান, কাঁচামরিচের দাম পাইকারী বাজাওে বেড়েছে। তাই আমরা বেশী দামে বিক্রি করছি। আমরা কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা লাভ করে থাকি। পাইকারী বাজারে দাম না কমলে আমাদের কিছু করার নেই। তবে অন্যান্য সবজির দাম কমেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

আপডেট সময় : ১১:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২