সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

মুসল্লিকে বাঁচাতে গিয়ে মার খেলেন মসজিদের এক ইমাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বাগেরহাট সদর উপজেলায় মুসল্লিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই মার খেলেন মসজিদের এক ইমাম। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চাপাতলা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. বেল্লাল হোসেন (৪২) ও সোহেল মল্লিক (২৩)। তারা বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় আহত সোহেল মল্লিকের বাবা জোহর মল্লিক আজ শনিবার বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহতরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বশত্রুতার জের ধরে দুর্বত্তরা সোহেল মল্লিককে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় ওই মসজিদের ইমাম হাফেজ মো. বেল্লাল হোসেন তাকে বাঁচাতে গেলে তিনিও বেধড়ক পিটুনি খেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুসল্লিকে বাঁচাতে গিয়ে মার খেলেন মসজিদের এক ইমাম।

আপডেট সময় : ০১:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯