সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : মাঝ আকাশে আকস্মিকভাবে ভেঙে পড়েছে ভারতের একটি যুদ্ধবিমান। এতে সেটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাদের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। বারমারের জেলা প্রশাসক লোক বান্দু সংবাদমাধ্যম পিটিআই-কে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

জেলার ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা। হাজির হয় উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশেষ প্রশিক্ষণের অংশ হিসেবে রাতের আকাশে উড্ডয়ন করেছিল যুদ্ধবিমানটি। বিষয়টি নিয়ে বিমান বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘রাজস্থানের বারমারের কাছে বিমান বাহিনীর মিগ -২১ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই বিমানযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান

আপডেট সময় : ০৯:০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২