সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ক্রাশ পূর্ণিমার বিয়ে, বাপ্পি বললেন স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এই প্রজন্মের অনেকেই কাছেই ‘ক্রাশ’ ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ক্রাশ ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর কাছেও। গত বছর তাই পূর্ণিমার জন্মদিনে শুভ কামনা জানিয়ে ফেসবুকেই পূর্ণিমাকে মনের কথাগুলো লিখে জানিয়েছিলেন। সেখানে বাপ্পি লিখেছিলেন, ‘আপনি আমার ক্রাশ। এ জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি।’

বৃহস্পতিবার রাতে পূর্ণিমার বিয়ের খবর এলে মন খারাপ হয় বাপ্পির। কিছুটা মর্মাহতও হোন। নতুন বরের সঙ্গে পূর্ণিমার বিয়ের ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের কয়েক লাইন তুলে দিয়েছেন।

পূর্ণিমা গত ২৭ মে একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ করেন গতকাল। পূর্ণিমা জানান, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া এবং বিয়ে।

পূর্ণিমা নায়ক বাপ্পির বেশ পছন্দের একজন মানুষ। বয়সে এবং ক্যারিয়ারে বাপ্পির চেয়ে বেশ সিনিয়র পূর্ণিমা। তাই অনেকটা মজার ছলেই তাকে পছন্দের কথা জানান এই নায়ক। বাপ্পি বলেন, ‘আরে পূর্ণিমা হচ্ছেন আমাদের আপু। অভিনেত্রী এবং ব্যক্তি হিসেবে তাকে আমার খুবই পছন্দ। তিনি নিজের সৌন্দর্য কত সুন্দরভাবে মেইনটেইন করছেন- বিষয়টি আমার খুবই ভালো লাগে। অনেকের মতো সত্যি সত্যিই পূর্ণিমা আপু আমার ক্রাশ। ‘

পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তিন বছর আগে তার সঙ্গে বিচ্ছেদ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রাশ পূর্ণিমার বিয়ে, বাপ্পি বললেন স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি

আপডেট সময় : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২