সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ফের বাড়ছে কুশিয়ারা নদীর পানি, তলিয়ে গেছে ঘরবাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জে ফের বাড়ছে কুশিয়ারা নদীর পানি। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে ঘরবাড়ি ও বাজার। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের লোকজনের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে গোলাপগঞ্জ উপজেলাজুড়ে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে নেমে আসছে পাহাড়ি ঢল। এতে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

উপজেলার ভাদেশ্বরের মীরগঞ্জ বাজারে এখন হাঁটু পানি। বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। এছাড়া বাজারের পার্শ্ববর্তী গ্রামগুলোও প্লাবিত হচ্ছে।

মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী লুৎফুর রহমান বুধবার যুগান্তরকে জানান, কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে বাজার তলিয়ে গেছে। এছাড়া চলমান বন্যার কারণে উপজেলার বাঘা, শরীফগঞ্জ, বাদেপাশা, বুধবারীবাজার, ভাদেশ্বর, আমুড়া ইউনিয়নের অধিকাংশ এলাকার লোকজন এখনো পানিবন্দি। এসব লোকজনের ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের বাড়ছে কুশিয়ারা নদীর পানি, তলিয়ে গেছে ঘরবাড়ি

আপডেট সময় : ০৬:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২