সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাবেক স্বামী এসিডে ঝলসে গেছে মা ও ছেলে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ডাক্তার দেখাতে এসে সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া এলাকার এক নারী। এ সময় দগ্ধ হয়েছে তার চার বছর বয়সী শিশুপুত্রও।

গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে ময়মনসিংহের সারদা ঘোষ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ছেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে সাবেক স্বামী হাফিজ আহমেদকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্বজনরা জানায়, সাত বছর আগে ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর গ্রামের হাফিজ আহমেদের সাথে বিয়ে হয় পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার রূপালী আক্তারের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো স্বামী হাফিজ আহমেদ। কয়েকদফা যৌতুক দেয় রূপালীর পরিবার।

পরবর্তীতে আরও যৌতুক দাবি করলে পরিশোধ করতে না পারায় বছর খানেক আগে স্ত্রীকে তালাক দেয়। এ নিয়ে রূপালী আক্তার মামলা করলে গত বুধবার হাফিজ আহমেদকে অপরিশোধিত দেন মোহরের তিন লাখ ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে হাফিজ আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক স্ত্রী রূপালী আক্তারকে ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোড এলাকায় ডাক্তার দেখাতে আসলে সাবেক স্বামী হাফিজুর রূপালীর শরীরে এসিড নিক্ষেপ করে।

এসিডে রূপালীর মুখমন্ডলসহ শরীরের বেশীর ভাগ এবং সঙ্গে থাকা চার বছরের শিশু পুত্র রোহানের শরীর ঝলসে যায়।

ময়মনসিংহের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে সাবেক স্বামী হাফিজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক স্বামী এসিডে ঝলসে গেছে মা ও ছেলে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯