সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হোটেল এরিনায় মদ্যপান রত অবস্থায় ৬২ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর অভিজাত হোটেল এরিনায় অভিযান চালিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযানের সময় বার মদ্যপান রত অবস্থায় ৬২ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এরিনা বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডলের নেতৃত্বে এসআই বশির, এসআই ফজলুল, এএসআই মাহবুব, এএসআই সুমন, এএসআই হুমায়ুন, এএসআই বিধান, এএসআই জুয়েল, এএসআই রিয়াজসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডল জানান, বারটির লাইসেন্স থাকলেও বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী যাদের মদ পান করার লাইসেন্স আছে শুধু তাদের কাছেই মদ বিক্রি করতে পারবে এই বার। কিন্তু বারটি অপ্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে সবার কাছে মদ ও বিয়ার জাতীয় পণ্য বিক্রি করছে। যা আইনত দন্ডনীয় অপরাধ।

এসময় তাৎক্ষনিক উপস্থিত হন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) মো. আতাউল ইসলাম রাব্বি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেলাল, বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হেসেন ভূঁইয়া, কোতয়ালী মডেল থানার এসি রাসেল আহম্মেদ, কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত আসাদুজ্জামান।এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোটেল এরিনায় মদ্যপান রত অবস্থায় ৬২ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯