সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত ৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে কুকুরের কামড়ে একদিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আহতদের মধ্যে ৪২ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে র‌্যাবিস ভ্যাকসিনের সংকট রয়েছে। তার ওপর হঠাৎ করে এত মানুষকে চিকিৎসা দিতে হিমশীম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে বীরদর্পে চলে যায়। জেলা শহরে দায়িত্ব পালনকালে পুলিশ কনষ্টবল আজিজুর রহমান কুকুরের কামড়ে আহত হন।

এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে র‌্যাবিস সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা হচ্ছে। তবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
ডাক্তার আবুয়াল হাসান, কনসালটেন্ট মেডিসিন, ঝালকাঠি সদর হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত ৫০

আপডেট সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২