সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পোনাবালিয়ার ইউপি চেয়ারম্যান আবুল বাসার সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : নানা রকম অনিয়ম, দূর্নীতি ও সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে।
সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত ৪৬.০০.৪২০০.০১৭.২৭.০০১.২০২০-৩৬৯ নং স্মারকের এক প্রজ্ঞাপনে গত ১৬ জুন এ সাময়িক বরখাস্তের আদেশ করা হয়। তবে মঙ্গলবার সকালে এবিষয়টি জানাজানি হয়।
সাময়িক বরখাস্তের আদেশের কপিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরের ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করে আত্মসাত, করোনা কালিন দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ত্রানের চাল আত্মসাত, করোনা কালিন প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় মানুষের মাঝে প্রদানকৃত ২৫০০ টাকার অর্থ বিতরণে অনিয়ম,
এলজিএসপি-৩ এর প্রাপ্ত বরাদ্দ থেকে তথ্য সেবা কেন্দ্রের মালামাল না কিনে করে অর্থ আত্মসাত, ২০১৯-২০২০ অর্থ বছরের ফটোকপি কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাধ, ইউনিয়ন ভিত্তিক করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের আপ্যায়নের ৩৫ হাজার টাকা আত্মসাত, ট্রেড লাইসেন্স ফি, ওয়ারিশ ফি, ওয়ারিশ সনদ ফি,
অটোরিক্সা লাইসেন্স ফি এর তিন লাখ টাকা আত্মসাত, প্রাক্তন ইউপি সচিব দিয়ে ইউনিয়ন পরিষদের রেজুলেশনসহ সকল কার্যক্রম পরিচালনা করা এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ২০ সেট রিং স্লাপ ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগ তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমানিত হয়েছে।
ইতপূর্বে ঝালকাঠির জেলা প্রশাসক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) আইন অনুযায়ে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিত করেছেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবেকুন নাহার বলেন, ‘ পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খানকে সোমবার সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ী বহিস্কার করা হবে না সে বিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোনাবালিয়ার ইউপি চেয়ারম্যান আবুল বাসার সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৬:৪০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২