সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম স্বপ্ন-পদ্মা-সেতু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ নারায়ণগঞ্জে অ্যানি বেগম (২৪) নামের এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন সন্তানের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

অ্যানি বেগম নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন তিনি।

আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। আর দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দেওয়া।’

এ বিষয়ে হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, ‘অ্যানি নামের ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা সবাই খুশি।’

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাসে একসঙ্গে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। সূত্র: আমার সংবাদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম স্বপ্ন-পদ্মা-সেতু

আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২