সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মায় ফেরি দুর্ঘটনায় নিহত খোকনের মরদেহ ঝালকাঠিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে শরীয়তপুরের জাজিরায় পাইনপাড়া চ্যানেলের মুখে শনিবার রাত সাড়ে ৩টার দিকে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গাড়িচাপায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

এঘটনায় নিহত হয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩৭ বছর বয়সী খোকন সিকদার। ছেলের আকর্ষিক মৃত্যুর খবরে বাকরুদ্ধ বাবা হারুন সিকদার। নিহত খোকন সিকদার পেশায় পিকআপ গাড়ী চালক। তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে। নিহত খোকনের মা, বাবা, দুই স্ত্রী, এক কণ্যা এবং তিন পুত্র সন্তান রয়েছে।

রোববার নিহতের স্ত্রী তাহামিনার কাছে স্বামীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাহমিনা বলেন ‘আমার স্বামী পিকআপ ভ্যানে মালামাল নিয়ে যাচ্ছিলেন। ভোররাতে তার নম্বর থেকে ফোন করে পুলিশ মৃত্যুর খবর জানায়।

কাঠালিয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহামুদ ইসলাম স্বপন সিকদার জানান, নিহত খোকন পিরোজপুরের চরখালী থেকে পিকআপ ভ্যনে করে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সুফিয়া কামাল ফেরি ঘোরানোর সময় বেগম রোকেয়া ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় সুফিয়া কামালে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন শিকদার একটি গাড়ির চাপায় নিহত হন।

রোববার বিকেলে খোকনের মরদেহ কাঠালিয়ায় আনা হলে এলাকাজুরে শোকে পরিনত হয়। খোকনের বাবা জানিয়েছে রোববার মাগরীবের নামাজের পরে জানাজা শেষে নিজ বাড়ীর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মায় ফেরি দুর্ঘটনায় নিহত খোকনের মরদেহ ঝালকাঠিতে

আপডেট সময় : ১২:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২