সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভেঙে গেছে দুইবারের সংসার, পরকীয়ায় জড়িয়ে খুন নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বিয়ের জন্য চাপ দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদাউস পাখি (৩২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় শাহাদাত হোসেন জীবন (২৪) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার শাহাদাত হোসেন জীবন সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বরপুর গ্রামের শামছুল আলমের ছেলে।

নিহত জান্নাতুল ফেরদাউস পাখি একই গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১৫ জুন) দুপুরে দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের একটি সবজিক্ষেত থেকে জান্নাতুলের হাত-পায়ের রগ ও গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার চারদিনের মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরকীয়া প্রেমিক শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে পার্শ্ববর্তী পুকুর থেকে ভুক্তভোগীর মোবাইল ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, ২০০৮ সালে পাখির প্রথম বিয়ে হয়। তিন বছর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সে ঘরে তার একটি ছেলেসন্তান আছে। ২০১৪ সালে তার আবারও বিয়ে হয়। ছয়মাস পর তাও ভেঙে যায়।

চলতি বছরের ২৯ মে জীবনের সঙ্গে পাখির ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রথমে প্রেমের সম্পর্ক, পরে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। পরে বিবাহিত শাহাদাতকে বিয়ের জন্য চাপ দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

পুলিশ সুপার শহীদুল ইসলাম আরও জানান, মঙ্গলবার (১৪ জুন) বিকেলে পরস্পর যোগাযোগ করে সোনাইমুড়ীর পিতাম্বরপুর গ্রামের মিনহাজী বাড়ির সংলগ্ন সবজিক্ষেতের দক্ষিণ পাশে নির্জন স্থানে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামি তার কাছে থাকা ছোরা দিয়ে পাখিকে গলা কেটে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের রগও কেটে দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে সোনাইমুড়ী থানায় মামলা করা হয় নিহত নারীর ভাই। শনিবার (১৮ জুন) শাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

আসামি শাহাদাত হোসেন জীবনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভেঙে গেছে দুইবারের সংসার, পরকীয়ায় জড়িয়ে খুন নারী

আপডেট সময় : ১২:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২