রহমতপুরের ৭,৮,৯ নং ওয়ার্ডে যাচাই-বাছাই
- আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ৭২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীন কেউ থাকবেনা আর এ প্রতিপাদ্য কে সামনে রেখে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই করণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে বাছাই অনুষ্ঠানে প্রকৃত ভুমিহীনদের ডেকে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য মোঃ শাহীন হাওলাদার, মোঃ ওবায়দুল হক সুমন, মোঃ জামাল হোসেন পুতুল প্রমূখ।























